×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৬ ১৪:২৯:২২

আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটির শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, দেশে গত আট মাসে কোনো ব্যাংক লুট হয়নি, বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়নি। এ কারণে আলোচনায় আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসতে চাওয়া কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তা জাতিকে বোঝানো যায়নি। দলটি দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এসবের দায়ভার না থাকলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এ সময় আন্দালিভ রহমান পার্থ বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত