×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

২০২৬ নভেম্বর ১৬ ১০:৫৫:১০

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবারের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের সচিব রাইসা আফরোজ।

নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে গার্মেন্টস শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত প্রস্তাব দেওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণেই সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব জমা দেন। সেখানে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করছে এই বোর্ড।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত