×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৫ ২০:০৪:২৯

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেছেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সে নিশ্চয়তা দিচ্ছে সরকার। ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। তবে জিয়াউল আহসানকে যখন আদালত পর্যন্ত নেওয়া হয়, সেটি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, বিষয়টি তাঁদের নজরে আসার পর আদালত থেকে তাঁকে ফেরত নেওয়ার সময় একজন ‘নটোরিয়াস ক্রিমিনালকে’ যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে গত ১৬-১৭ বছরে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে, পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ, হাত, কান হারিয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন—প্রতিটি ঘটনার বিচার হবে। ন্যায়বিচারের পথ ধরেই সরকার এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় যেসব স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল যাবে।

এ সময় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান আইনমন্ত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত