×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা আবেদনকারীদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

২০২৬ নভেম্বর ১৬ ১২:১২:১৪

ভিসা আবেদনকারীদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে সব তথ্য সঠিক ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। এ কারণে অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।

বার্তায় আরও বলা হয়, ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত