ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৭ শিল্পকারখানা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার পর উপজেলার ১৭টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) থেকেই এসব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে গত ৩০ অক্টোবর থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। এ সময় যানবাহন ভাঙচুর, মার্কেটে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্সে আগুন দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটে।
এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় চারটি মামলা করেছে। মামলাগুলোতে পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পকারখানা, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল