×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ২ হাজার ৪০০ কৃষক পেলেন বিনা মূল্যে সরিষার বীজ ও সার

২০২৬ নভেম্বর ১৬ ১৭:৪৩:১১

কসবায় ২ হাজার ৪০০ কৃষক পেলেন বিনা মূল্যে সরিষার বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুফিকুর রহমানের নাম উল্লেখ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার। এ সময় প্রত্যেক উপকারভোগী কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কসবা, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত