×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ,  সড়কে  যান চলাচল বন্ধ

২০২৬ নভেম্বর ১৮ ১১:১৮:২৭

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ,  সড়কে  যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

সকাল ৯টা ৫০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত ছিল।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত