×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

২০২৬ অক্টোবর ০৮ ১৮:২৩:১৮

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। শিক্ষক সংকট কমাতে চলতি অক্টোবরের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে অক্টোবরেও সেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে। প্রথমবারের মতো এ নিয়োগ কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ কারণে এখনই নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই।

সূত্র জানায়, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সে অনুযায়ী, মৌখিক পরীক্ষা শেষ হলে ১৯তম শিক্ষক নিবন্ধন অথবা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি।

এ ছাড়া ১৯তম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিবর্তনের কাজ শেষ করতেও সময় লাগবে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘১৯তম বা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ভাইভার নম্বর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভাইভার নম্বর বৃদ্ধি করতে হলে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। ফলে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিছুটা সময় লেগে যাবে।’

চলতি অক্টোবর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সম্ভাবনা নেই। তবে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা আসলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত