×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয়ে চার পদে শিক্ষক নিয়োগ

২০২৬ অক্টোবর ১৪ ১১:২৮:২০

গণ বিশ্ববিদ্যালয়ে চার পদে শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: গণ বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কভার লেটারসহ জীবনবৃত্তান্ত চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন এবং পদার্থবিজ্ঞান বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে দুজন শিক্ষক নেওয়া হবে।

যেসব পদে নিয়োগ

অধ্যাপক পদে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে একজন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, প্রভাষক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের ফাইন্যান্স বিষয়ে একজন এবং পদার্থবিজ্ঞান বিভাগে একজন শিক্ষক নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের অভিজ্ঞ, যোগ্য, নিবেদিত, উদ্যমী ও কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা এবং অন্যান্য শর্তের বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদন করবেন যেভাবেআবেদনের সঙ্গে দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। পাশাপাশি ‘গণ বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ৫০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬।বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পোঃ মির্জানগর, ভায়া সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪।

বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ