×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে মাসব্যাপী কর্মসূচি

২০২৬ অক্টোবর ১৩ ১৮:৫৩:৫৯

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে সেমিনার, মানসিক স্বাস্থ্য মেলা ও কাউন্সেলিং সেবাসহ বিভিন্ন কার্যক্রম। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘Lived Experiences Heard: Real Voices, Real Change’। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলা ভবনের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও বিসিপিএসের সাধারণ সম্পাদক ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল করিম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক লিজা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক জোবেদা খাতুন। আলোচনায় অংশ নেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও বিসিপিএসের সভাপতি ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার্সের শিক্ষার্থী নাফিসা তাসনিম ইশরাত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জীবনের বিভিন্ন অনিশ্চয়তা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজ এবং জাতীয় উৎপাদনেও পড়ছে। সবার মানসিক সুস্থতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, বিজয় একাত্তর হল ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। এসব মেলায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকেরা শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা দেন। এ ছাড়া আগামী ১৬, ১৭, ৩০ ও ৩১ অক্টোবর মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ