×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'

২০২৬ অক্টোবর ০৬ ২২:০২:৪১

দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'

ইইউবি প্রতিনিধি: ClassTablet একটি আধুনিক Education Technology (EdTech) প্ল্যাটফর্ম, যার লক্ষ্য স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও শিক্ষকদের দৈনন্দিন একাডেমিক এবং প্রশাসনিক কাজগুলোকে একটি সমন্বিত সিস্টেমের মাধ্যমে সহজ, দ্রুত ও কার্যকর করা।

বর্তমানে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ক্লাস রুটিন, শিক্ষার্থীর উপস্থিতি, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও মূল্যায়ন, ফলাফল, ফি সংগ্রহ, অভিভাবকের সঙ্গে যোগাযোগ এবং অনলাইন ক্লাস পরিচালনার জন্য অনেক সময় আলাদা আলাদা অ্যাপ প্ল্যাটফর্মের সঙ্গে ক্লাস পরিচালনা করতে পারে।

এই কাজগুলো সহজ করতে এখন এক প্ল্যাটফর্মেই সকল সুবিধা দিচ্ছে, 'ক্লাস ট্যাবলেট।'

ClassTablet-এর কার্যপ্রক্রিয়াটি মূলত একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমকে একটি ধারাবাহিক workflow-এর মধ্যে নিয়ে আসা।

প্রথমে প্রতিষ্ঠানটি তাদের ব্যাচ, সেকশন, শিক্ষক, বিষয়, শিক্ষার্থী এবং ক্লাস রুটিন সেটআপ করতে পারে। প্রয়োজন হলে Excel বা CSV ফাইল থেকেও শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যায়।

এরপর নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা, উপস্থিতি গ্রহণ, অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং ফলাফল সংরক্ষণ করা যায়। Google Meet বা Zoom-এর মতো প্ল্যাটফর্মের সঙ্গেও ClassTablet সংযুক্ত করা যায়, ফলে ক্লাস পরিচালনার জন্য বারবার আলাদা প্ল্যাটফর্মে যেতে হয় না।

অভিভাবকরাও শিক্ষার্থীর উপস্থিতি, ফলাফল ও অগ্রগতির প্রয়োজনীয় আপডেট পেতে পারেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ফি আদায় ও বকেয়া ফি ট্র্যাক করার সুবিধাও রয়েছে।

এছাড়াও ClassTablet-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর AI-powered educational tools। তবে এখানে AI-এর উদ্দেশ্য শিক্ষককে প্রতিস্থাপন করা নয়; বরং শিক্ষকের নিয়মিত ও সময়সাপেক্ষ কাজকে সহজ করা।

বিশেষ করে AI Script Checking-এর ক্ষেত্রে শিক্ষার্থীর হাতে লেখা পরীক্ষার খাতার ছবি বা স্ক্যান AI বিশ্লেষণ করে নির্ধারিত rubric অনুযায়ী সম্ভাব্য মূল্যায়ন ও নম্বরের প্রস্তাব তৈরি করা। এরপর শিক্ষক সেই মূল্যায়ন পর্যালোচনা করে চূড়ান্ত নম্বর নির্ধারণ করেন। অর্থাৎ AI এখানে সহকারী হিসেবে কাজ করে, চূড়ান্ত সিদ্ধান্ত থাকে শিক্ষকের হাতে।

আবার ClassTablet-এর AI একটি রেকর্ড করা ক্লাস থেকে Bangla ও English-এ ক্লাস নোট, summary, গুরুত্বপূর্ণ topic, definition এবং homework তৈরি করা যায়। শিক্ষক চাইলে তা পর্যালোচনা করে শিক্ষার্থীদের জন্য প্রকাশ করতে পারেন।

এখানে ClassTablet-এর মূল উদ্দেশ্য হলো, শিক্ষা ব্যবস্থাপনার বিচ্ছিন্ন ও সময়সাপেক্ষ কাজগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রশাসনিক কাজের পেছনে কম সময় ব্যয় করে শিক্ষার্থীদের শেখানো ও তাদের অগ্রগতিতে বেশি মনোযোগ দিতে পারেন।

একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, অ্যাসাইনমেন্ট, ফলাফল ও শেখার উপকরণকে আরও সংগঠিত করা এবং অভিভাবকদের সন্তানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ আপডেট সময়মতো পাওয়ার সুযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

তবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন টুল ব্যবহার করা। কোথাও উপস্থিতির হিসাব, কোথাও শিক্ষার্থীর তথ্য, অন্য কোথাও ফলাফল বা ফি-এর হিসাব রাখা হয়। এর ফলে তথ্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং শিক্ষক ও প্রশাসনের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়।

ClassTablet এই বিচ্ছিন্ন ব্যবস্থার পরিবর্তে একটি connected system তৈরি করতে চায়, যেখানে ক্লাস, শিক্ষার্থী, উপস্থিতি, মূল্যায়ন, ফলাফল, ফি এবং যোগাযোগ একই ecosystem-এর মধ্যে পরিচালিত হবে।

ClassTablet মূলত তিনটি প্রধান পক্ষকে কেন্দ্র করে তৈরি:

স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও একাডেমির দৈনন্দিন ব্যবস্থাপনা সহজ করার জন্য।

ক্লাস, উপস্থিতি, অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন, নোট ও শিক্ষার্থীর অগ্রগতি পরিচালনার জন্য।

শিক্ষার্থীর ক্লাস, উপস্থিতি, অ্যাসাইনমেন্ট, ফলাফল ও অগ্রগতির তথ্য সহজে পাওয়ার জন্য।

সহজভাবে বলতে গেলে, ClassTablet হলো এমন একটি শিক্ষা-প্রযুক্তি প্ল্যাটফর্ম যা একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন শিক্ষা ও ব্যবস্থাপনার কাজকে এক জায়গায় আনার চেষ্টা করছে।

এর লক্ষ্য শুধু একটি নতুন সফটওয়্যার তৈরি করা নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি আরও সংগঠিত, তথ্যনির্ভর ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা তৈরি করা।

বিশেষ করে AI-এর ব্যবহারকে শিক্ষক-কেন্দ্রিক রেখে ClassTablet এমন একটি workflow তৈরি করছে, যেখানে প্রযুক্তি নিয়মিত ও সময়সাপেক্ষ কাজগুলোতে সহায়তা করবে, আর শিক্ষকের সিদ্ধান্ত ও মানবিক মূল্যায়ন থাকবে কেন্দ্রীয় ভূমিকায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত