ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
নতুন ৪ সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, জানুন বিস্তারিত
ডুয়া ডেস্ক: গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন চারটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এসব সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও বার্তার উত্তর সহজে খুঁজে পাওয়া যাবে।
এত দিন হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। নতুন সুবিধায় ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন। ফলে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য গ্রুপের সদস্যদের জন্য সহজে পাওয়া যাবে।
গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাঁকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার প্রক্রিয়াও সহজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তাঁর নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। এতে আগের আলোচনা বুঝতে নতুন সদস্যকে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।
নতুন আরেকটি সুবিধায় নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এত দিন স্ট্যাটাস প্রকাশ করলে ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিরা তা দেখতে পেতেন। নতুন সুবিধার ফলে কোনো আপডেট শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। গ্রুপের অন্য সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
এ ছাড়া গ্রুপে কাউকে মেনশন করা হলে কিংবা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলোও সহজে খুঁজে পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের মেনশন করা বার্তা ও উত্তরগুলো আলাদা করে দেখতে পারবেন। গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। ফলে অসংখ্য বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে পুরো কথোপকথন ঘাঁটতে হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তাই সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা ব্যবহার করতে পারবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু