ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে ই-মেইল যোগ করবেন যেভাবে
ডুয়া ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগের তথ্য হিসেবে ই-মেইল ঠিকানা যুক্ত করার সুবিধা রয়েছে। ব্যক্তিগত কিংবা কাজের প্রয়োজনে ব্যবহারকারীরা চাইলে নতুন ই-মেইল ঠিকানা যোগ করতে পারেন, আবার আগে থেকে যুক্ত থাকা ঠিকানাও সরিয়ে ফেলতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টে ই-মেইল ঠিকানা যোগ করা, মুছে ফেলা ও পরিবর্তনের পদ্ধতি জেনে নেওয়া যাক।
ই-মেইল ঠিকানা যুক্ত করার পদ্ধতি
ফেসবুকে নতুন ই-মেইল ঠিকানা যোগ করতে প্রথমে প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্টস সেন্টার’-এ যেতে হবে। সেখানে ‘পারসোনাল ডিটেইলস’ নির্বাচন করে ‘কন্টাক্ট ইনফো’তে ক্লিক করতে হবে।
এরপর ‘অ্যাড নিউ কন্টাক্ট’ থেকে ‘অ্যাড ই-মেইল অ্যাডড্রেস’ নির্বাচন করে যে ই-মেইল ঠিকানাটি যুক্ত করতে চান, সেটি লিখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওই ই-মেইল ঠিকানায় একটি নিশ্চিতকরণ কোড পাঠানো হবে।
ই-মেইলে পাওয়া কোডটি নির্ধারিত ঘরে লিখে আবার ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। সবশেষে ‘ক্লোজ’ নির্বাচন করলেই নতুন ই-মেইল ঠিকানাটি ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
ই-মেইল ঠিকানা মুছে ফেলার নিয়ম
ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ই-মেইল ঠিকানা সরাতে প্রথমে প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’-এ গিয়ে ‘পারসোনাল ডিটেইলস’ ও ‘কন্টাক্ট ইনফো’তে প্রবেশ করতে হবে। সেখানে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানাগুলো দেখা যাবে।
যে ই-মেইল ঠিকানাটি মুছে ফেলতে চান, সেটিতে ক্লিক করে ‘ডিলিট ই-মেইল’ নির্বাচন করতে হবে। এরপর ‘ডিলিট’ বাটনে ক্লিক করে ঠিকানাটি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ই-মেইল ঠিকানা মুছে ফেলার আগে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে পাসওয়ার্ড লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্লোজ’ নির্বাচন করলে ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্ট থেকে মুছে যাবে।
ফেসবুকে ই-মেইল ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত ই-মেইল ঠিকানা পরিবর্তন করতে হলে প্রথমে পুরোনো ঠিকানাটি মুছে ফেলতে হবে। এরপর নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করলেই অ্যাকাউন্টের ই-মেইল ঠিকানা পরিবর্তন হয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী