ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন কি না বুঝবেন যেভাবে
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা জানার সরাসরি কোনো ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো নোটিফিকেশনও পাঠায় না মেসেজিং অ্যাপটি। তবে বার্তা পাঠানো, প্রোফাইলের তথ্য দেখা কিংবা কল করার সময় কিছু সীমাবদ্ধতা চোখে পড়তে পারে। এসব লক্ষণ থেকে ধারণা করা যায়, কেউ আপনাকে ব্লক করেছেন কি না। এমন সাতটি লক্ষণ জেনে নেওয়া যাক।
১. পাঠানো বার্তায় একটি ধূসর টিক চিহ্ন
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর সেটির পাশে একটি ধূসর টিক চিহ্ন দেখা গেলে বুঝতে হবে, বার্তাটি পাঠানো হয়েছে। দুটি ধূসর টিক চিহ্নের অর্থ, বার্তাটি প্রাপকের ফোনে পৌঁছেছে। আর দুটি নীল টিক চিহ্নের অর্থ, প্রাপক বার্তাটি পড়েছেন। তবে কেউ আপনাকে ব্লক করলে তাঁর কাছে পাঠানো বার্তার পাশে একটি ধূসর টিক চিহ্নই দেখা যাবে। দ্বিতীয় টিক চিহ্ন দেখা যাবে না।
২. ব্লক করা ব্যক্তির স্ট্যাটাস অদৃশ্য
কেউ আপনাকে ব্লক করলে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার কাছে দৃশ্যমান হবে না। ফলে তিনি নতুন কোনো স্ট্যাটাস প্রকাশ করলেও সেটি আপনার স্ট্যাটাস তালিকায় দেখা যাবে না।
৩. প্রোফাইলের নতুন ছবি দেখা যাবে না
যিনি আপনাকে ব্লক করেছেন, তিনি হোয়াটসঅ্যাপে নিজের প্রোফাইলের ছবি পরিবর্তন করলেও আপনি নতুন ছবিটি দেখতে পারবেন না। তাঁর আগের ছবিটি দেখা যেতে পারে অথবা প্রোফাইলের ছবির জায়গাটি ফাঁকা থাকতে পারে।
৪. জানা যাবে না বার্তা পড়ার তথ্য
কেউ আপনাকে ব্লক করলে তাঁকে পাঠানো বার্তা তাঁর ফোনে পৌঁছাবে না। ফলে বার্তাটি পড়ার পর যে দুটি নীল টিক চিহ্ন দেখা যায়, সেটিও দেখা যাবে না। তবে বার্তা না পড়ার অন্য কারণও থাকতে পারে।
৫. ব্লক করা ব্যক্তিকে ভয়েস ও ভিডিও কল করা যাবে না
যিনি আপনাকে ব্লক করেছেন, তাঁকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করা সম্ভব হবে না। তবে ইন্টারনেট সংযোগের সমস্যা, ফোন বন্ধ থাকা কিংবা নেটওয়ার্কের দুর্বলতার কারণেও অনেক সময় কল করা যায় না।
৬. গ্রুপে যুক্ত করা যাবে না ব্লক করা ব্যক্তিকে
কেউ আপনাকে ব্লক করলে তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে না। এমনকি আপনি গ্রুপের প্রশাসক হলেও ওই ব্যক্তিকে সরাসরি গ্রুপে যুক্ত করতে পারবেন না।
৭. লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস দেখা যাবে না
কেউ আপনাকে ব্লক করলে তাঁর সর্বশেষ হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় বা ‘লাস্ট সিন’ এবং তিনি বর্তমানে অনলাইনে আছেন কি না, তা দেখতে পারবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন