×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

২০২৬ নভেম্বর ০৪ ১২:৩২:৫৬

হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত কথোপকথন ও পরিচিত ব্যক্তিদের তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তা-ই নয়, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকার ব্যবহারকারীর পরিচয়ে বন্ধু, পরিবারের সদস্য ও পরিচিতজনদের কাছে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠাতে পারেন। তবে নিজের ফোন নম্বর ব্যবহার করেই হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পেতে যা করবেন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে প্রথমে অ্যাপটি খুলে ‘লগ ইন এগেইন’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘কন্টিনিউ’ নির্বাচন করে দেশের কোডসহ নিজের ফোন নম্বর লিখতে হবে। পরবর্তী ধাপে ‘নেক্সট’ ও ‘ওকে’ অপশনে ট্যাপ করলে এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে ছয় সংখ্যার একটি যাচাইকরণ কোড পাওয়া যাবে।

নির্ধারিত স্থানে কোডটি লিখে নিবন্ধন সম্পন্ন করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা অন্য সব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। ফলে অন্য কেউ নিজের যন্ত্র থেকে আর আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।

তবে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় হোয়াটসঅ্যাপের ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ বা দুই ধাপের যাচাইকরণ পিন চাওয়া হতে পারে। পিনটি জানা না থাকলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া ব্যক্তি এই নিরাপত্তাব্যবস্থা চালু করে থাকতে পারেন। এমন পরিস্থিতিতে পিন জানা না থাকলে সাত দিন অপেক্ষা করে পুনরায় চেষ্টা করতে হবে।

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে অনেকেই নতুন সিম কার্ড ব্যবহার করে ফোনে হোয়াটসঅ্যাপ চালান। কিন্তু অ্যাকাউন্টটি যদি পুরোনো ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে জটিলতা দেখা দিতে পারে। এ কারণে নতুন সিম কার্ড ব্যবহার শুরু করলে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ ফোন নম্বর’ সুবিধার মাধ্যমে দ্রুত অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর পরিবর্তন করে নেওয়া উচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত