ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য চারটি এআই সমাধান উন্মোচন করল বিটোপিয়া
নিজস্ব প্রতিবেদক: ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা, অতিথি ব্যবস্থাপনা, তথ্যের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চারটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সমাধান উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড। নতুন এসব সমাধানের মধ্যে রয়েছে এআইনির্ভর ব্যবসা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘বিজনেস ব্রেইন’, এআই রিসেপশনিস্ট ‘জয়া’, নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’ এবং ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করে।
বিটোপিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার কাজ একই প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যেই সমাধানগুলো তৈরি করা হয়েছে।
নতুন উন্মোচন করা ‘বিজনেস ব্রেইন’ মূলত এআই এজেন্টনির্ভর একটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা। এর মাধ্যমে বিক্রয়, উৎপাদন, ক্রয়, সরবরাহব্যবস্থা, হিসাব, মজুত ও কর্মী ব্যবস্থাপনার তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। প্রতিষ্ঠানের অনুমোদিত তথ্যের ভিত্তিতে এআই এজেন্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিশ্লেষণ করে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দিতে পারবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হবে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের অভ্যর্থনা ও দর্শনার্থী ব্যবস্থাপনার জন্য আনা হয়েছে ‘জয়া’ নামের এআই রিসেপশনিস্ট। এটি দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, অতিথি নিবন্ধন এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগের মতো কাজ করতে পারবে। বিটোপিয়া জানিয়েছে, করপোরেট অফিসের পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, হোটেল, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরেও এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তার বিষয়টিও নতুন সমাধানগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে। এ উদ্দেশ্যে উন্মোচন করা হয়েছে নিজস্ব এআই এজেন্ট ‘বেটো’। বিটোপিয়ার দাবি, এটি ঢাকায় স্থাপিত নির্দিষ্ট জিপিইউ অবকাঠামোয় পরিচালিত হয়। ফলে ব্যবহারকারী প্রতিষ্ঠানের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণের সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী নিজস্ব ক্লাউড বা সার্ভারেও এ ধরনের এআই এজেন্ট পরিচালনা করা যাবে। প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা তথ্য অন্য কোনো গ্রাহকের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না বলেও জানিয়েছে বিটোপিয়া।
এ ছাড়া এআই মডেল পরিচালনার জন্য উন্মোচন করা হয়েছে ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’। এর মাধ্যমে প্রতিষ্ঠান ও ডেভেলপাররা নিজস্ব জিপিইউ সার্ভার স্থাপন না করেই ক্লাউডভিত্তিক অবকাঠামোয় ওপেন সোর্স এআই মডেল ব্যবহার করতে পারবেন। ব্যবহারের পরিমাণ অনুযায়ী খরচ নির্ধারণের পাশাপাশি ড্যাশবোর্ডের মাধ্যমে মডেল ব্যবহারের পরিমাণ ও ব্যয়ের হিসাব দেখার সুবিধাও রয়েছে। এপিআইয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন, চ্যাটবট ও এআই এজেন্টের সঙ্গে এটি যুক্ত করা যাবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কিউসরের সার্ভার দেশের ভেতরে স্থাপিত।
প্রায় ১৪ বছর ধরে প্রযুক্তি খাতে কাজ করছে বিটোপিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এআইভিত্তিক নতুন সমাধান নিয়ে কাজ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- রেড ক্রিসেন্টে কোঅর্ডিনেটর পদে চাকরির সুযোগ
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার