×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৯ মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

২০২৬ অক্টোবর ১৩ ১৭:০০:১২

ডেঙ্গুতে আরও ৯ মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

এর আগে, গত ৬ অক্টোবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ