×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

২০২৬ অক্টোবর ১৩ ১৯:৫৭:৪২

ঢাবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গবেষণার দক্ষতা বাড়ানো ও গবেষণামুখী চিন্তাভাবনার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Fundamentals of Research Methodology Training’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চুয়াল লেকচার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মেহনাজ সাদেক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণায় নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতার প্রয়োগ জরুরি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ, আর দেশের উন্নয়নে এই সম্পদকে কাজে লাগাতে হবে। গবেষণার বিষয় নির্ধারণ ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনস্বার্থ, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই এআই ব্যবহারের পাশাপাশি নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে নতুন ধারণা উদ্ভাবন করতে হবে। গবেষণা ও উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল সনদপত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ ও সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ