×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২০ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৫ ১৯:৫১:৫৫

২০ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হলে চট্টগ্রামের সর্ববৃহৎ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালী সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে বন্যাদুর্গতদের জন্য সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তা দেন তিনি। পরে রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে দলের তৃণমূল নেতাদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত