×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

না ফেরার দেশে চলে গেলেন জেমস

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:৪৫:১৩

না ফেরার দেশে চলে গেলেন জেমস

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সম্প্রতি জেমস স্লোয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

‘স্টার ট্রেক’–এর দর্শকদের কাছে জেমস স্লোয়ান বিশেষভাবে পরিচিত ছিলেন ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’–এ অভিনয়ের জন্য। ‘দ্য নেক্সট জেনারেশন’–এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।

‘ডিপ স্পেস নাইন’–এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’–এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়ান।

১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’–এ মোটোলা চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় ছিলেন স্লোয়ান। একই বছর অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও অভিনয় করেন তিনি।

১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়ান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী।

বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে গ্র্যাজুয়েশন করেন স্লোয়ান। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি।

সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিউইয়র্কে ফেরার পর জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয়ের পাশাপাশি লড়াইয়ের দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তাঁর। এর পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমায় বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর।

১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান স্লোয়ান। সেখানে গিয়ে ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ ও ‘ডেলভেকিও’সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’–এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘ সময় কাজ করেছেন জেমস স্লোয়ান। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।

ইমামুল

ট্যাগ: তারেক রহমান জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাংক মেটা রোহিঙ্গা সংকট জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্ক সফর শেরিং তোবগে রিসেপ তাইয়্যেপ এরদোগান ভুটানের প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন প্রধানমন্ত্রী কর্মসূচি বাংলাদেশের স্বার্থ বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা অ্যান্তোনিও গুতেরেস মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফ তুরস্কের প্রেসিডেন্ট হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে জুলি বিশপ বারহাম সালিহ অজয় বাঙ্গা জাতিসংঘ সাধারণ বিতর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণ নিউইয়র্ক সংবাদ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত