×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ

২০২৬ অক্টোবর ০৯ ১৪:৪৫:৩১

বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেককে অপসারণের চেষ্টা চলছে—প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন একদল মুসল্লি। ওলামা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ হয়। এ সময় মুসল্লিরা ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদূদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। বিএনপির সমর্থনে দলটি নিজস্ব প্রতীকে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনেই জয় পায়নি।

বিক্ষোভ চলাকালে এক মুসল্লি বলেন, ‘এই মসজিদের খতিব মিম্বারে এবং সব মুসলমানদের নয়নের মনি! তিনি এখানে খতিব থাকবেন এবং নামাজ পড়াবেন। ইসলাম কারো কোনো দলের পক্ষে না। ইসলাম আল্লাহর, ইসলাম তৌহিদীদের, ইসলাম আমাদের মুসলমানদের। এই ইসলাম নিয়ে যারা শয়তানি করতে চায়, রাজনীতি করতে চায়, তাদেরকে আমরা জনগণ...।’

এ সময় আরেক মুসল্লি বলেন, ‘বিভিন্ন বাজে লোকজন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিভিন্ন মন্তব্য করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সাধারণ মুসলিম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। এরা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। বিভিন্ন জায়গায়, অনলাইনে, গণমাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে বেড়ায় এই ছেলেরা। এখানে আসছে মব করে একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে দেওয়ার জন্য এখানে আসছে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত