×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, বিকেলে বিমানবন্দরে ব্রিফিং

২০২৬ নভেম্বর ২২ ১৫:৪০:৪৯

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, বিকেলে বিমানবন্দরে ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন।

দেশে ফেরার পর বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জরুরি ব্রিফিং করবেন তিনি। বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর এ আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল তাঁর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দলটির প্রতিনিধিদল।

দুপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত