ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জামালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক: সড়কে রং ছড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের হয়। পরে রাজীব কাউন্টারের পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহর বাসার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
শুক্রবার সকালে ছাত্রলীগ নেতা শাহেদের ফেসবুক আইডি থেকে মিছিলের দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন। এর দুই দিন আগেও গোপালগঞ্জে একটি বিক্ষোভ মিছিলে তাঁকে অংশ নিতে দেখা যায়। ওই কর্মসূচির একটি ভিডিওতেও তাঁর উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে কয়েকজন নেতাকর্মী মিছিল করছেন। এ সময় তাঁদের হাতে পাইপ ও বাঁশের লাঠিও দেখা যায়। মিছিলটি রাজীব কাউন্টারের কাছে পৌঁছালে একাধিকবার বিকট শব্দ শোনা যায়। তবে এসব শব্দের উৎস কী, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, ঘরে থাকার সময় নেই’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল জান্নাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অন্য একজন ফোন রিসিভ করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের মুঠোফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকেও পাওয়া যায়নি।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত