×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার স্বাক্ষর জাল করে হাইকমিশনে চিঠি পাঠানোর অভিযোগ

২০২৬ নভেম্বর ২০ ১০:৩১:১১

হাসিনার স্বাক্ষর জাল করে হাইকমিশনে চিঠি পাঠানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার রাতে (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাজ্যের এই আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সব নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন। চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? নাকি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত