×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিস্টদের বাংলাদেশে আর স্থান হবে না: রিজভী

২০২৬ নভেম্বর ২১ ১৩:২৭:০৭

ফ্যাসিস্টদের বাংলাদেশে আর স্থান হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দেশজুড়ে অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং কঠোর শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন রিজভী। শনিবার (২১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবৃতির কথা জানানো হয়।

বিবৃতিতে রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে হামলা চালিয়েছে। এ ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নানা ধরনের অরাজকতা চালাচ্ছে।

রিজভী বলেন, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নানা অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে বলে তারা মনে করছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের পুরোনো চেহারাই আবারও প্রকাশ করছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত