×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি নিয়ে জুলকারনাইনের উদ্বেগ

২০২৬ নভেম্বর ২১ ১১:০২:৩১

প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি নিয়ে জুলকারনাইনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবলয় ভেদ করে এক কিশোরের তাঁকে জড়িয়ে ধরার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের। ঘটনাটিকে অত্যন্ত শঙ্কার উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাব্যবস্থায় এ ধরনের ঘাটতির কোনো সুযোগ নেই। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে সরিয়ে না নেওয়া এবং নিরাপত্তাকর্মীদের এলোমেলো অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জুলকারনাইন খান সায়ের।

স্ট্যাটাসে তিনি জানান, গতকাল লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর চলাকালে তারেক রহমান বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় নিরাপত্তাবলয় ভেদ করে দৌড়ে এসে তাঁকে জড়িয়ে ধরে এক কিশোর। দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ধারণ করা সংযুক্ত ভিডিওটি ভালোভাবে দেখলে বোঝা যায়, ঘটনার আকস্মিকতায় তারেক রহমান নিজেও বেশ চমকে গেছেন। তাঁর আশপাশে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ক্লোজ প্রটেকশন ফিজিক্যাল টিমের সদস্যরাও হতচকিত হয়ে পড়েন।

জুলকারনাইন খান সায়ের বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত শঙ্কার। কারণ, কিশোরটির প্রধানমন্ত্রীর এত কাছে পৌঁছানোরই কথা নয়। বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এক মুহূর্তের জন্যও এ ধরনের নিরাপত্তা ব্যর্থতার সুযোগ নেই। গত তিন দশকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাবলয় ভেদ করে কোনো ব্যক্তি এভাবে সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে স্পর্শ করতে পেরেছেন, এমন কোনো নজির তিনি খুঁজে পাননি বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। আগের মতোই গণসংযোগ চলেছে। এ সময় হতভম্ব নিরাপত্তাকর্মীদেরও বেশ এলোমেলো অবস্থানে দেখা গেছে। তাঁর মতে, এসব ঘটনা প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থায় যথেষ্ট ঘাটতির বিষয়টি আবারও স্পষ্ট করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টির গুরুত্ব সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি সমাবেশে প্রবেশের সময় এসএসএফ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এক কিশোর হঠাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরেন। এসএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং কিশোরটির প্রতি আন্তরিকতা দেখান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত