×

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০২৬ সেপ্টেম্বর ২৬ ২৩:২১:০৯

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন।

সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

এ সময় সংগঠনের সদস্য আবদুস সাত্তার মিয়াজী, সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), মো. ত্বহা, মাহফুজা রহমান চৌধুরী, ট্রেজারার ড. এম কামাল উদ্দিন জসিম, দপ্তর সচিব মো. বায়েজিদ বোস্তামী, রশিদ আহমেদ (মামুন), গোপাল চন্দ্র দেবনাথসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ভিন্ন মাত্রা পায়। দীর্ঘ পথচলার এই দিনে অ্যালামনাইদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ