ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
লুৎফুর রহমানের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক জেলা জজ, বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচন কমিশনার শরীফ মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় এক বার্তায় শরীফ মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানি। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ মো. লুৎফুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্র জানায়, ব্রেন স্ট্রোকের পর গত সাত দিন ধরে বিএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা গোপালগঞ্জের পারিবারিক মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।
শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিব মরহুমের কর্মজীবন এবং সংগঠনের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততার কথা স্মরণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)