×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শনিবার উদযাপিত হবে ঢাবি অ্যালামনাইয়ের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৪:২২:০১

শনিবার উদযাপিত হবে ঢাবি অ্যালামনাইয়ের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২৬ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। "অনবদ্য '৭৮" শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠান বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবার তাদের ৭৮ বছর পূর্তি উদযাপন করছে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে অতিথিদের আগমন ও সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর ৪টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা মূল মঞ্চে প্রবেশ করবেন।

সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হবে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করবেন আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। এরপর ৪টা ৩৫ মিনিটে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আহ্বায়ক জনাব শামসুজ্জামান দুদু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য।

অনুষ্ঠানে থাকছে "অনবদ্য '৭৮" থিম সং পরিবেশনা এবং কেক কাটার আয়োজন, যাতে অংশ নেবেন নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সম্মানিত সিনিয়র এলামনাইরা। সন্ধ্যা ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত থাকবে সেলিব্রেশন স্ন্যাকস ও সৌজন্য নেটওয়ার্কিং পর্ব, যেখানে বুফে স্ট্যান্ডে স্ন্যাকস, চা, কফি ও পানি পরিবেশনের পাশাপাশি এলামনাই সদস্যদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ফুটিয়ে তোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্মৃতি ও দেশাত্মবোধ। রাত ৭টা ২০ মিনিটে সমাপনীর মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনায় থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ