ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস
জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবি অ্যালামনাইয়ের শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শোকাবহ দিন ১৫ অক্টোবর। ১৯৮৫ সালের এই রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুরোনো অ্যাসেম্বলি ভবনের ছাদ ধসে ৪০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, “১৯৮৫ সালের ১৫ অক্টোবরের মর্মান্তিক দুর্ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের পরিবার ও দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, “জগন্নাথ হলের এই ট্র্যাজেডি আমাদের বারবার মনে করিয়ে দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ অবকাঠামো ও মানুষের জীবনের সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। নিহতদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামী বলেন, “প্রতিবছর শোক দিবস পালন করা হলেও নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের খোঁজখবর নেওয়া, পাশে দাঁড়ানো কিংবা সান্ত্বনা দেওয়ার উদ্যোগ চোখে পড়ে না। শুধু আনুষ্ঠানিকভাবে দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নিহতদের পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ, তাঁদের দীর্ঘদিনের বেদনা উপলব্ধি এবং বাস্তব সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে জগন্নাথ হলের পুরোনো অ্যাসেম্বলি ভবনে শিক্ষার্থীরা বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখছিলেন। দিনভর ভারী বৃষ্টির পর হঠাৎ ভবনটির ছাদ ধসে পড়ে। এতে ২৬ শিক্ষার্থীসহ মোট ৪০ জন শিক্ষার্থী, অতিথি ও কর্মচারী প্রাণ হারান। আহত হন আরও বহু মানুষ।
দুর্ঘটনার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে নির্মাণ করা হয় ‘অক্টোবর স্মৃতি ভবন’। ভবনটির সামনে স্থাপন করা হয়েছে স্মৃতিফলক। সেখানে একটি ছোট জাদুঘরে দুর্ঘটনার স্মৃতিচিহ্ন, ছবি ও বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ১৫ অক্টোবর কেবল শোকের দিন নয়; এটি মানুষের জীবন রক্ষায় নিরাপদ অবকাঠামো, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার গুরুত্ব স্মরণ করারও দিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান