ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে রোববার সকালে (২৯ নভেম্বর) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যরা। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাক্ষাৎকালে সংগঠনটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, গত বছরের তুলনায় এ বছর বৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন কমিটি গঠনের পর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রমেও উন্নতি হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এটিএম আব্দুল বারী ড্যানী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ সংখ্যা বাড়ানোর পাশাপাশি হলের খাবারের মান উন্নত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।
আলোচনায় রাষ্ট্রপতি জানতে চান, বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে কী কী প্রয়োজন। তিনি বলেন, তিনি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইয়ের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলেও মত দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসাইন, মো. আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, শিরিন সুলতানা, মো. ত্বহা, মো. মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম মল্লিক, আরশাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মো. নিজামুল কবির, আবু রেজা মো. ইয়াহিয়া, মুন্সী শামসুদ্দিন আহমেদ লিটন, মো. বায়েজিদ বোস্তামী (দপ্তর), ড. মো. শরিফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর