ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
শিক্ষক না এলেও প্রেস ক্লাবের সামনে দাঁড়াব: আজিজী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেছেন, ওই দিন প্রেস ক্লাবের সামনে কোনো শিক্ষক উপস্থিত না থাকলেও তিনি একাই আন্দোলন চালিয়ে যাবেন।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে এসব কথা বলেন অধ্যক্ষ আজিজী। তিনি অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষকেরা বারবার আবেদন-নিবেদন জানালেও সরকার তাঁদের দাবির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।
লাইভে অধ্যক্ষ আজিজী বলেন, ‘আমরা যেটা বুঝি, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে আপনারা মানুষই মনে করেন না। যার কারণে আমাদের এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা আমি নাম ধরেই বলছি, আমাদের একটা শিক্ষক গ্রুপ, বদলির ‘টিচার্স ইউনিটি অফ বাংলাদেশ’ সম্ভবত তারা আমার অনেক সমালোচনা করেছে। আমি এগুলো কোনো সময় কষ্ট পাই না। কারণ ছোট মানুষ, তারা আমার সমালোচনা করতেই পারে। যখন বুঝবে তখন হয়তো তারা সমালোচনা করবে না, তারা তাদের ভুল বুঝতে পারবে একসময়।’
সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও দাবি আদায় না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ছেলেগুলো আপনার সাথে কম না হলেও ২০ বার দেখা করেছে বিভিন্ন জায়গায়। আপনি যেখানে যান, এই শিক্ষকগুলো বিভিন্নভাবে আপনার সমাবেশে গিয়ে বসে থাকে; আপনার যদি সমাবেশ তিনটায় হয়, এগুলো যোহরের আগে গিয়ে বসে থাকে। আপনার কাছে কতবার সাক্ষাৎ করেছে, আপনার কত এমপি-মন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেছে, কিন্তু আপনাদের হৃদয় গলে নাই। আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল আছেন। আমরা তো একরকম বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি। এরপরে যদি আপনারা এটাকে হুমকি মনে করেন, আমাদের আসলে কিছু বলার নাই। আমাদেরকে যদি হয়রানি করে আমাদের মুখ বন্ধ করতে চান, আন্দোলন বন্ধ করতে চান, আমাদের আসলে কিছু বলার নাই।’
আগামী ৪ নভেম্বরের কর্মসূচি সম্পর্কে নিজের অবস্থান জানিয়ে অধ্যক্ষ আজিজী বলেন, ‘চার তারিখ যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসে, আমরা যেকোনো মূল্যে এই প্রোগ্রাম করব। যত বাধাই আসুক, যদি প্রেস ক্লাবের একজন শিক্ষকও না আসে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, নিরাপদে রাখে আমি একা হলেও ৪ নভেম্বর আমার এই যৌক্তিক দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াব ইনশাআল্লাহ। আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে সাক্ষাৎ হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত