ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর আপত্তিতে জাসাসের পদ ছাড়লেন রেখা আক্তার
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকার পদ থেকে অব্যাহতি নিয়েছেন রেখা আক্তার। তবে সাংগঠনিক কমিটিতে না থাকলেও সংগঠনের কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
সম্প্রতি মাধবপুর উপজেলা জাসাসের নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও সেখানে অনুপস্থিত ছিলেন রেখা আক্তার। কমিটির সদস্যরা শুভেচ্ছা জানাতে সম্প্রতি সংসদ সদস্য এসএম ফয়সল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তিনি তাঁদের সঙ্গে ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানা যায়, মৌখিকভাবে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ২৩ নভেম্বর ফোনে কমিটির সভাপতি এমএম গউসকে বিষয়টি জানান রেখা আক্তার।
স্থানীয়ভাবে রেখা আক্তার একজন পরিচিত কনটেন্ট নির্মাতা ও কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নায়ক সালমান শাহের মা’ নামেও তাঁর পরিচিতি রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা নিয়ে প্রবাসী স্বামীর আপত্তি রয়েছে। স্বামী চান না, তিনি সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকুন। অন্যদিকে, মানুষের জন্য কাজ করা এবং রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ ছিল রেখা আক্তারের। তবে ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কোনো সমস্যায় পড়ার আশঙ্কাও তাঁর সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে জানা গেছে। তিনি পর্দার আড়ালে থেকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহী।
এ বিষয়ে রেখা আক্তার বলেন, ‘আমার তো ইচ্ছা ছিল মানুষের জন্য কাজ করার। কিন্তু মেয়ে মানুষ হিসেবে জন্মেছি, স্বামীর আদেশ তো মেনে চলতেই হবে ভাই। যাই হোক, কমিটিতে না থাকলেও আমি আছি। কমিটির বাইরে থেকেও তাঁদের সহযোগিতা করে যাব।’
মাধবপুর উপজেলা জাসাসের সভাপতি এমএম গউস বলেন, ‘তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে না থাকলেও কমিটির বাইরে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। মূলত তাঁর স্বামী চান না, তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিন। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
এদিকে নবগঠিত উপজেলা জাসাস কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। কমিটির সদস্যদের কর্মকাণ্ড নিয়েও অনেকে আশাবাদী। তাঁদের প্রত্যাশা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ