×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র: রিজভী

২০২৬ নভেম্বর ২৭ ১২:২৫:২১

দেশে বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে। এ কারণে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে নিজেরাই সেই ব্যবস্থা বাতিল করেছে। তাঁর মতে, ক্ষমতা কুক্ষিগত করতেই দলটি এ পদক্ষেপ নিয়েছিল।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত