ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শিবগঞ্জে কক/টেল বানাতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃ;ত্যু
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণ ঘটে।
নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগেরও নেতা ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে ছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলছে।
এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?