×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই জাতীয় ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

২০২৬ নভেম্বর ২৫ ১২:০১:২৬

টেকসই জাতীয় ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: গণভোটে জনগণের দেওয়া রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যা তিনি সম্মান করেন।

তবে এই ঐক্য যেন ক্ষণস্থায়ী বা অন্তর্বর্তীকালীন না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, টেকসই ঐক্যের দিকে যেতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদ তৈরির কারণ হিসেবে তিনি গণভোট ও জনগণের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কথা উল্লেখ করেন। পাশাপাশি সংবিধান সংশোধন পরিষদ গঠনের বিষয়টিও সংকটের কারণ বলে মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, এসব বিষয় পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ডা. শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিবাদের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রশ্ন তোলেন, বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে হাজির হননি কিংবা আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে?

তিনি আরও বলেন, গোপালগঞ্জে নির্মম হত্যাকাণ্ড এবং থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা প্রমাণ করে, তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

যে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের ক্ষমতা থেকে বিদায় করেছিল, তারা এখনো সক্রিয় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত