×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী নাশকতার প্রতিবাদে যুবদলের দুদিনের বিক্ষোভ

২০২৬ নভেম্বর ২৫ ১৪:৫০:৩৬

আওয়ামী নাশকতার প্রতিবাদে যুবদলের দুদিনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী নাশকতার প্রতিবাদে সারা দেশে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার ও সোমবার দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করবে বিএনপির এই অঙ্গসংগঠন।

বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে কর্মসূচি পালন করবে।

এ ছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে নিজ নিজ এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত