×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সংসদ সদস্যের ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

২০২৬ নভেম্বর ২৬ ২২:৪৭:৩০

সাবেক সংসদ সদস্যের ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

সিলেট থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কারাগারে পাঠানো চারজন হলেন, বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান, তার ছোট দুই ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত