×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ

২০২৬ নভেম্বর ২৫ ২০:৫০:৫৩

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পুরান ঢাকার কোর্ট এলাকা ও রায়সাহেব বাজার মোড় ঘুরে ধোলাইখালে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হলে যুবসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসলাম। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত