ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হাসিনার ফেরার গুঞ্জনে সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ খবরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দেয়। এর প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। রাজপথে নিজেদের সাংগঠনিক অবস্থানেরও জানান দেন তাঁরা। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন—এমন একটি খবর তাঁদের কানে এসেছে। বিষয়টি জানার পরপরই তাঁরা মশাল মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। কেউ দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ