ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার থেকে আবারও সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ
নিজস্ব প্রতিবেদক: পর্যটন মৌসুমে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে খাগড়াছড়ির সাজেকের পর্যটন সড়কে যান চলাচল নিয়ে। তিন দফা দাবি পূরণ না হওয়া এবং প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এই সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় পুনরায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। তাঁদের দাবি, শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে জুমচাষিরা নিজেদের জমিতে গিয়ে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করতে পারছেন না।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। উল্টো প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন সংগঠন দুটির নেতারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
সংগঠন দুটির নেতারা জানান, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র সদস্যদের তৎপরতা বন্ধে তাঁদের কথিত অবস্থান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
পর্যটকদের এলাকা ছাড়ার অনুরোধ
সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। অবরোধের কারণে পর্যটন সড়কে যাতায়াত ব্যাহত হতে পারে—এ আশঙ্কা থেকেই এ অনুরোধ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে জরুরি সেবা ও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠন দুটি। এসব যানবাহনের মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি।
দাবি বাস্তবায়ন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমাধান না হলে সাজেকের পর্যটন সড়কে যান চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও দীর্ঘ হতে পারে। এতে পর্যটননির্ভর এ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদেরও ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা
- পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
- তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ আদালতের