×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সবাই কাজ করছে: খাদ্যমন্ত্রী

২০২৬ অক্টোবর ২১ ১৯:৫৭:৪১

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সবাই কাজ করছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে নেপাল চন্দ্র হালদারের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন আসছে। ভালো একজন মানুষ যেন আসে, স্বচ্ছ মানুষ আসে। যে আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পারবে। আপনাদের সঠিক ব্যক্তি পছন্দ করে নিতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত সরকারে আমলের চেয়ে এবছর অনুদানও বেশি পেয়েছেন। গতকালকেও আমরা কাপড় দিলাম, প্রধানমন্ত্রীর তরফ থেকে।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের কাছে এসেছি। আপনাদের নিরাপত্তায় সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। আপনারা বুঝে নিবেন আপনাদের প্রকৃত বন্ধু কোন দল। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশ, জনগণের ভালোবাসা অর্জন করো। সেই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই ভালোবাসা নিয়েই যেন এগিয়ে যেতে পারি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেপাল চন্দ্র হালদার। এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম এবং উপজেলা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত