ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ দখলের হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন অর্জুন সিং।
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না।’
অর্জুন সিং আরও বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’
এদিকে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান-গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।
দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা সরকার কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত