ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পুতিনকে বন্ধু বললেন ট্রাম্প, দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে উচ্ছ্বাস
আন্তর্জাতিক ডেস্ক: চীনের শেনজেনে শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের প্রথম দিনেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার এই বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। পুতিনকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ট্রাম্প ও পুতিন। সম্মেলনের প্রথম দিনেই তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক ঘিরে একাধিক সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে হোয়াইট হাউস। একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প আন্তরিক ভঙ্গিতে পুতিনের দিকে এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে করমর্দন করছেন। পরে কক্ষে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তিনি আমার বন্ধু।’
এ সময় কক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ দেশটির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্য একটি ভিডিওতে পুতিনকে স্বাগত জানানোর পর ট্রাম্প বলেন, তাঁদের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্ক রয়েছে। তাঁরা একে অপরকে বহু বছর ধরে চেনেন। এই সম্পর্ক থেকে ইতিবাচক কিছু অর্জিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তত সেই সম্ভাবনার সূচনা হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি পুতিন। রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিন থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আজ বৃহস্পতিবার এপেক সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে অধিবেশনের বিরতিতে ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এবার বহিষ্কার শিক্ষার্থী
- ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ