×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নি-হ-ত ১৭

২০২৬ নভেম্বর ১৮ ১০:২২:১৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নি-হ-ত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিধ্বস্ত উড়োজাহাজটি রুশ সামরিক বাহিনীর আন্তোনভ এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভূপাতিত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।

কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং একপর্যায়ে সেটি মাটিতে আছড়ে পড়ে।

রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। এতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় ফুটেজে দুর্ঘটনার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েনি।

বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে ফুটেজটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত