×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নি-হ-ত

২০২৬ নভেম্বর ১৬ ১১:০৮:৫৯

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের পর্যটন নগরী ফুকেটে একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি ভাড়ায় চালিত গাড়ি বা রেন্ট-এ কার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে, সেটি ফুকেটের পশ্চিম উপকূলের কাছের একটি শহর এলাকায় অবস্থিত। স্থানটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

এর আগে প্রায় চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত