ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ বিএসএফ সদস্য
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীর উপস্থিতির খবর পান বিএসএফ সদস্যরা। সেখানে চার থেকে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
তাদের আটকাতে দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্যকে। তাঁরা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।
বিএসএফ সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন। তাঁদের আটকাতে দুই জওয়ানও নদীতে নামেন।
একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হন। তবে স্রোতের টানে ভেসে যান কে ভেনু। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার পরপরই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। উদ্ধার অভিযানে বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও অংশ নেয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিএসএফ সদস্য কে ভেনুর সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে বরাক নদীতে তল্লাশি অভিযান চলছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট