ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আদালতের রায় প্রকাশের এক দিন পর শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লি এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে ভারত বরাবরই সমর্থন জানিয়ে আসছে। এ লক্ষ্যে ভারত অতীতে ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পাঁচ দফায় ত্রাণ সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহযোগিতা করেছে বলে জানান তিনি।
২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত এ রায় দেন। আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে জানান, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এ রায়কে স্বাগত জানিয়ে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে।
এদিকে সংবাদ ব্রিফিংয়ে চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক নিয়েও কথা বলেন জয়সওয়াল। বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত এ বিষয়ে মূল্যায়ন করবে বলে জানান তিনি।
ম্যানিলায় কোয়াড সম্মেলন ও এর সভাপতিত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সমুদ্রসীমা নজরদারি এবং সাইবার নিরাপত্তায় দেশগুলোর যৌথ সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। সম্মেলনের সভাপতিত্ব নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ভোটার তালিকা নিয়ে মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত