×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

২০২৬ নভেম্বর ২৪ ১৫:৪২:০৩

প্যারিসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্যারিসের একটি অভিজাত হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি অতিথিদের স্বাগত জানান। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধ, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গঠনে ফরাসি লেখক ও রাজনীতিবিদ আঁদ্রে মালরোর অবদানের কথাও তিনি স্মরণ করেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ওই সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এ ছাড়া ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাহিনীর আধুনিকায়ন এবং শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত