ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার আফসার জাজাই
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি।
ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করা এবং সময় নষ্ট না করার বিষয়ে আম্পায়াররা তাঁকে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু তিনি সেই নির্দেশনা অমান্য করেন। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও আম্পায়ারদের অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করেন এই আফগান ক্রিকেটার।
আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করাকে প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।নিজের ভুল স্বীকার করে নেওয়ায় জাজাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম স্তরের অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।এদিকে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেট হাতে রেখে ম্যাচটি ড্র করেছে আফগানিস্তান। ম্যাচের শেষ দিকে আফগান ব্যাটার কায়েস আহমেদ হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠে শুয়ে ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
আবুধাবির এই টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান রাজা ও আল্লাহুদ্দিন পালেকার। তৃতীয় আম্পায়ার ছিলেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইজাতুল্লাহ সাফি। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররাই জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়